দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ফেসবুকে অনুসারীর সংখ্যায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ অতিক্রম করেছে। একই সময়ে সাকিব আল হাসানের অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যায় প্রায় ১০ লাখ ব্যবধানে এগিয়ে আছেন এই অভিনেত্রী।
এর আগে কয়েক দফা দুই তারকার অনুসারীর সংখ্যা কাছাকাছি অবস্থানে ছিল। একসময় সাকিব এগিয়েও ছিলেন। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি স্পষ্ট ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন।
অনুসারীর সংখ্যার পাশাপাশি দুই তারকার পেজ পরিচালনায়ও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের ফেসবুক পেজও রয়েছে সেই তালিকায়।
অন্যদিকে, পরীমনির পেজ থেকে সাতটি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও সেগুলোর পরিচয় প্রাইভেসি সেটিংসের কারণে প্রকাশ্যে দেখা যায় না।
অভিনয়জীবনের এক দশকের বেশি সময় ধরে পরীমনি চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসানও।
যে আই